প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সতর্ক করে বলেছেন, এদেশের মানুষ ও সরকার জানে সন্ত্রাসীদের মোকাবেলা কিভাবে করতে হয়। তিনি উল্লেখ করেছেন, ‘আমরা সহ্য করার চর্চা করি। তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হলে, অবশ্যই আমরা তা নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের জন্য কোনো স্থান নেই। সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে তার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরতে পারবে না, কখনোই ফিরতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে জাতীয়ভাবে পরিচিত হয়ে উঠেছে।’
তিনি জানান, ‘ভোর ৫টায় আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। দেখুন, একটি বিড়ালও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, পরে দৌড় দেয়। এদের এমন অবস্থা হয়েছে যে, ‘জয় বাংলা’ বলেই দৌড়ায় এবং কোথাও খোঁজ মেলে না।’
বাসার সামনে আগুন দেওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, একটু আগুন লাগিয়ে তারা পালিয়ে গেছে ‘জয় বাংলা’ বলে। কিন্তু আমি কতজন মেহমান আজকে পেয়েছি, আমি সত্যিই ভাগ্যবান। আমি আমার নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়ার সুযোগ পাই না। আলহামদুলিল্লাহ, আজকে সবাই এসেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশ আজ ভালো পথে এগিয়ে যাচ্ছে। জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃত্ব আজ উজ্জ্বল। বিদেশি বিনিয়োগ দেশে আসছে, এবং বাংলাদেশে এখন একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর মাথা ব্যথা ও পেটে ব্যথা হচ্ছে, তারা এসব করার চেষ্টা করছে। কিন্তু এসব করে তারা বিলীন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং এসব আর সহ্য করবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন