প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৮ নভেম্বর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে চোরাই ২৪টি স্মার্ট ও বাটন মোবাইল ফোন উদ্ধারসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিএমপির প্রকাশিত বিশেষ আভিযানিক সাফল্যের তথ্যে এসব বিষয় জানানো হয়।
পুলিশের তথ্যমতে, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে চোরাই ২৪টি স্মার্ট ও বাটন মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলায় আটজন, বরিশাল মহানগর অধ্যাদেশে একজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, সামারি ট্রায়ালের আওতায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
মাদক সংক্রান্ত তথ্য দিয়ে অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন