প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ডাকিয়াপাড়া বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময়, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা ও গাজিরভিটা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সীমান্ত পরিদর্শনের সময়, এমরান সালেহ প্রিন্স টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সীমান্তের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি তাদেরকে সাহস ও ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে বলেন, "জনগণ কোনো ধরনের অবৈধ পুশইন বা অনৈতিক কর্মকাণ্ড মোকাবেলায় বিজিবির সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করবে।" স্থানীয় জনসাধারণের সঙ্গেও তিনি কথা বলেন এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
এ সময়, তিনি সীমান্তের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদানের জন্য স্থানীয় জনসাধারণ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, গাজীর ভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সুরুজ্জামান সাগর, যুবদল নেতা তরিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, যুবদল নেতা ইমরান জাহিন সুমন, আব্দুল মালেক সোহান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন