প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরে অবস্থিত জাজিরায় ঢাকার এক সিনিয়র সাংবাদিকের পরিবারের ওপর হামলা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাছকাটা সংক্রান্ত বিরোধে সাংবাদিক মাহবুব আলমের বৃদ্ধ বাবা শামসুল হক হাওলাদার এবং বড় ভাই কাশেম হাওলাদারকে মারধর করার ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার এবং অভিযোগ সূত্রে জানা যাচ্ছে, উপজেলার পালেরচর ইউনিয়নে গত ২৫ মে সাংবাদিক মাহবুব আলমের বয়স্ক বাবা ও বড় ভাইকে মারধর করা হয়। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার সময় দেখা যায়, মাহবুব আলমের বাবার হাত ভেঙে গেছে। এই ঘটনায় সাংবাদিক মাহবুব আলম জাজিরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে সাংবাদিক মাহবুব আলম বলেন, ‘আমাদের প্রতিবেশী শামিম মাদবরের ঝড়ে পরা গাছ কাটলে তা আমাদের ঘরের ওপর পড়ে। এই বিষয়ে আমার ভাই একটু সাবধানে কাটতে বললে তারা আমার বাবা ও ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়। ফলে আমার বাবার হাত ভেঙে যায়। আমরা এর বিচার দাবি করি।’
এই বিষয়টি জানার জন্য শামিম মাদবরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘গাছ কাটাকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি।’
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসলেহ আহাম্মেদ বলেন, ‘আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত সুষ্ঠুভাবে চলমান রয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন