ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

আজকের রাশিফল ২৮ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি


আজকের রাশিফল ২৮ মার্চ, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর দৃষ্টি রেখে আপনার দিন শুরু করুন। রাশিফল জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখে জীবনে পদক্ষেপ নেন। কারণ, রাশিফল আপনাকে গোটা দিনের একটি সামগ্রিক ছবি জানিয়ে দেয়। এছাড়া, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে, সেটিও উপলব্ধি করতে পারেন। পাশাপাশি, আসন্ন বিপদ থেকেও সাবধান হতে পারবেন। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় আলোচনা করুন। আজ কোনও সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়ো করবেন না। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ রাত্রে বাড়ির ছাদে বা কোনও পার্কে একাকী হাঁটাহাঁটি করতে চান। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে কাটবে।

আরও পড়ুন: ২৯ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ এবং মুমূর্ষ রোগীদের সেবা করুন।

বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে সরিয়ে রাখুন। বিনিয়োগে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে আজ আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। আজ আপনি দূরে কোথাও সফর করতে পারেন, যা আপনাকে ক্লান্ত করতে পারে, কিন্তু আর্থিক দিক থেকে লাভবান করবে। জীবনশৈলী পরিবর্তিত করার এই দিনটি ভালো। প্রেমের জীবনে সতর্ক থাকতে হবে।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে জলে ছিদ্রযুক্ত ব্রোঞ্জের মুদ্রা নিক্ষেপ করুন।

মিথুন রাশি: আজ আপনার রসিক মনোভাব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। তবে আার্থিক দিক থেকে সতর্ক থাকুন। আজ আত্মীয়দের কাছ থেকে সমর্থন পেতে পারেন। বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে কাটবে। প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয়।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৯ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

প্রতিকার: জীবনে উন্নতির লক্ষ্যে তেল মেখে স্নান করুন।

কর্কট রাশি: আজ কাজের জন্য আপনার চারপাশের মানুষের সমর্থন পেতে পারেন, যা আত্মবিশ্বাস বাড়াবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো; পূর্বে ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ চমক আসতে পারে। বিবাহিত জীবন সুখের হবে।

প্রতিকার: পারিবারিক সুখ এবং শান্তি বজায় রাখতে উত্তর-পশ্চিম দিকে সাদা জিরো ওয়াটের বাল্ব জ্বালান।

সিংহ রাশি: সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যারা অতিরিক্ত অর্থব্যয় করে আসছিলেন, তারা আজ সমস্যায় পড়তে পারেন। বিতর্ক এড়িয়ে চলুন। সবার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ অর্ধাঙ্গিনীর শরীর খারাপ হওয়ার কারণে ব্যস্ত থাকতে হবে। বিপদ থাকলে তা মিটিয়ে ফেলুন।

আরও পড়ুন: ২৮ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: আর্থিক উন্নতির লক্ষ্যে বৃহন্নলাদের অসম্মান করবেন না।

কন্যা রাশি: আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করলে ভাল ফল পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে ঠাণ্ডা মাথায় কথা বলুন। আজ কোথাও সফরের সম্ভাবনা রয়েছে, যেখানে বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। একটি ভালো বই পড়তে পারেন বা ব্লগ লিখতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে সমস্যা হতে পারে।

প্রতিকার: প্রেমের জীবন সুখকর করতে পাঁচটি লোহার পেরেক ও চুন কালো ও সাদা কাপড়ে বেঁধে জল নিক্ষেপ করুন।

তুলা রাশি: নেতিবাচক চিন্তাগুলো দূরে সরিয়ে রাখুন। আজকের দিনটি আর্থিক দিক থেকে ভালো। সবার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য দিনটি ভালো নয়। আজ একাকী সময় কাটাতে চাওয়া স্বাভাবিক। বিবাহিত জীবনে সমস্যা হলে মিটিয়ে ফেলুন।

আরও পড়ুন: ২৭ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: প্রেমের জীবন সুখের জন্য পোশাক ইস্ত্রি করেন এমন ব্যক্তিকে কয়লা দান করুন।

বৃশ্চিক রাশি: শরীর ও মন সুস্থ রাখতে বিশ্রাম এবং পুষ্টিকর খাবার প্রয়োজন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে সময় দিন। আপনি আজ অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। এর ফলে পরিবারে খুশির আবহ বজায় থাকবে। ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন সুখ এবং শান্তি বজায় থাকবে।

প্রতিকার: দরিদ্র ও প্রতিবন্ধীদের খাবার ভাগ দিলে শরীরের ওপর ভালো প্রভাব পড়বে।

ধনু রাশি: আজ খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য দিনটি খারাপ নয়। ভাই বা বোনের কাছ থেকে সাহায্য পাবেন। বস আজ আপনার কাজের প্রশংসা করবেন। নির্ধারিত কাজগুলো সম্ভবত সময়ের মধ্যে শেষ হবে। এর পর পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। সৃজনশীল কাজও করতে পারেন।

আরও পড়ুন: আজকের রাশিফল ২৭ মার্চ, রাম নবমীতে ভাগ্য প্রসন্ন হবে এই চার রাশির

প্রতিকার: পারিবারিক সুখ এবং শান্তির জন্য মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন।

মকর রাশি: চোখে ছানি থাকা রোগীদের দূষিত পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সূর্যালোকের সংস্পর্শ থেকে দূরে থাকুন। পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব বাড়ির পরিবেশ উজ্জ্বল করবে। আজ কিছু জনের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকতে পারে। আজ একটি সৃজনশীল ধারণা আসতে পারে।

প্রতিকার: শারীরিকভাবে সুস্থ থাকতে তামার চুড়ি পরুন।

কুম্ভ রাশি: আজ পরোপকারের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। আজকের দিনটি আর্থিক দিক থেকে খারাপ নয়, তবে বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে সময় কাটান। অপরিচিতদের কাছে গোপন তথ্য দেবেন না। শরীরের যত্ন নিতে হবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: ২৬ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

প্রতিকার: বুধের প্রভাব বৃদ্ধির জন্য দরিদ্র ও অভাবী পড়ুয়াদের বই, লেখার সামগ্রী দান করুন।

মীন রাশি: আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব খারাপ নয়। আজ কিছুটা অবসর সময় থাকলেও অফিসের কাজের জন্য ব্যস্ত হয়ে যেতে পারেন। কাউকে সংগে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

প্রতিকার: আর্থিক উন্নতির জন্য কপালে সাদা চন্দনের টিকা লাগান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং

০৬:২৩ এম


যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে তিনজন নিহত

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে আহত হয়েছেন আরও দুইজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটনার কথা জানায় দেশটির কোস্ট গার্ড।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে একজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেল। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি।

কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস বলেন, এই ঘটনায় তিনজনের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে, এ দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৮ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং

০৬:২৪ এম


২৮ মার্চ-২০২৬: আজকের ইতিহাসের এই দিনে

আজ শনিবার, ২৮শে মার্চ, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই শাওয়াল, ১৪৪৭হিজরী। ২৮ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৭তম (অধিবর্ষে ৮৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৮ দিন বাকি রয়েছে।


প্রতিদিন ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী একসময় ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। ভালো-মন্দ, প্রথম ঘটনা কিংবা মানবসভ্যতার গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনা ইতিহাসে স্থান পায়। চলুন, এক নজরে দেখে নিই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই দিনটি উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকালের প্রায় মাঝামাঝিতে অবস্থিত।

ঘটনাবলীঃ
১৮০০ - আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তির আইন অনুমোদিত হয়।
১৮০৯ - ব্যাটল অব মেডেলিনে ফ্রান্স স্পেনকে পরাজিত করে।
১৮৫৪ - ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।
১৯৩০ - কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়।
১৯৩৯ - প্রায় তিন বছর যুদ্ধের পর স্পেনের গৃহযুদ্ধের পরিসমাপ্তি।
১৯৪১ - সুভাষচন্দ্র বসু গোপন সাবমেরিন যাত্রা শেষে বার্লিন পৌঁছান।
১৯৪২ - রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন। তিনি ভারতের ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাইওয়ান।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেবানন।
১৯৭৪ - আজকের দিনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
২০০১ - দিনটিতে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়োটো প্রোটোকল থেকে মার্কিন সমর্থন প্রত্যাহার করে নেন।
২০১০ - মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল রবি আজিয়াটা কোম্পানি নামে আত্মপ্রকাশ করে।
২০১৯ - ঢাকার বনানীতে এফআর টাওয়ারে আগুন লেগে ২৫ জন নিহত হন।
জন্ :
১৮৬২ - আরিস্টিডে ব্রিয়ান্ড, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রাজনীতিবিদ ও সবেক ফ্রান্সের প্রধানমন্ত্রী।
১৮৬৮ - রুশ, সোভিয়েত লেখক, সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের প্রতিষ্ঠাতা মাক্সিম গোর্কি।(মৃ.১৯৩৬)
১৯০৭ - প্রগতিশীল লেখক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।(মৃ.১৯৮১)
১৯০৯ - বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি শিল্পী সন্তোষ সেনগুপ্ত। [১](মৃ.১৯৮৪)
১৯২৭ - বীণা মজুমদার, নারীবাদী ও শিক্ষাবিদ।(মৃ.২০১৩)
১৯৩০ -
মীরা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি ধ্রুপদী কণ্ঠসঙ্গীত শিল্পী। (মৃ.২০১২)
জেরোম আইজ্যাক ফ্রিডম্যান, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক।
১৯৩৬ - মারিও বার্গাস ইয়োসা, নোবেলজয়ী পেরুর লেখক।
১৯৩৭ - ড.পবিত্র সরকার, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক।
১৯৪৯ - লেসলি ভ্যালিয়ান্ট, খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৯৬৮ - নাসের হুসেন, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
১৯৭৫ - অক্ষয় খান্না, ভারতীয় অভিনেতা।
১৯৭৯ - শাকিব খান, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।[২]
মৃত্যুঃ
১২৩৯ - সম্রাট গো-টোবা, জাপান
১৯১৭ - আলবার্ট পিংকহ্যাম রাইডার, আমেরিকান চিত্রশিল্পী।
১৯৪১ - ইংরাজী ভাষার সাহিত্যিক ভার্জিনিয়া উল্‌ফ। (জ.১৮৮২)
১৯৬৯ - ডোয়াইট্‌ ডি. আইজেনহাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি।
১৯৮৫ - মার্ক শাগাল, রুশ চিত্রশিল্পী।
ছুটি ও অন্যান্য
তথ্যসূত্র: উইকিপিডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলা, ১০ মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং

০৬:২৭ এম


সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলা, ১০ মার্কিন সেনা আহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানিয়েছেন, প্রিন্স সুলতান এয়ার বেসে চালানো এই হামলায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলায় বেশ কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে “সম্পূর্ণভাবে ধ্বংস” করা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইতিহাসে এত দ্রুত ও কার্যকরভাবে কোনো দেশের সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এক মাসব্যাপী সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে আবার দায়িত্বে ফিরেছেন, তবে ৩০ জন এখনও কর্মক্ষম নন এবং ১০ জনের অবস্থা গুরুতর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলডিসি উত্তরণে আরও সময় চেয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ ইং

০৭:১৬ এম


এলডিসি উত্তরণে আরও সময় চেয়েছে বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ক্যামেরুনের ইয়াউন্দেতে শুরু হয়েছে। সংস্থাটির ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও আলোচকরা এই বৈঠকে অংশ নিচ্ছেন। তবে বিভিন্ন বিষয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য থাকলেও তাদের প্রত্যাশা তুলনামূলকভাবে কম।

গত বৃহস্পতিবার চার দিনব্যাপী এই সম্মেলনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় প্রাধান্য পাচ্ছে সেগুলো হলো- বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, বিনিয়োগ সহায়তা চুক্তিকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের অন্তর্ভুক্ত করা, খাদ্য নিরাপত্তার জন্য পাবলিক স্টকহোল্ডিংয়ের স্থায়ী সমাধান, অতিরিক্ত মাছ ধরার জন্য ভর্তুকি সীমিত করার চুক্তি এবং ই-কমার্স মোরাটোরিয়ামের ভবিষ্যৎ নির্ধারণ। এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ও আলোচনায় রয়েছে। এই গ্রুপটির মধ্যে বাংলাদেশের মতো দেশ রয়েছে, এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট সময় পর্যন্ত বিশেষ বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বাংলাদেশ চলতি বছরের নভেম্বরের মধ্যে এলডিসি তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএনসিডিপি) কাছে তিন বছরের সময় বাড়ানোর আবেদন করেছে। এলডিসি থেকে উত্তরণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি দেশের উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন অর্থনীতির শক্তি ও অগ্রগতির প্রতিফলন হলেও, উত্তরণের ফলে কিছু চ্যালেঞ্জও তৈরি হবে।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের রপ্তানির বড় অংশ এলডিসি নির্দিষ্ট বাণিজ্য সুবিধা ও বিশ্ব বাণিজ্য সংস্থার বিশেষ ও পৃথক সুবিধার ওপর নির্ভরশীল। এই সুবিধা কমে গেলে রপ্তানি খাত ও সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। মসৃণ ও টেকসই উত্তরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামোর মধ্যে দীর্ঘমেয়াদি সহায়তা, সময় বাড়ানো এবং সক্ষমতা উন্নয়নমূলক পদক্ষেপের আহ্বান জানান।

তিনি বলেন, এ ধরনের সহায়তা উত্তরণকারী দেশগুলোকে উন্নয়ন অর্জন ধরে রাখতে, উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে যুক্ত হতে সহায়তা করবে। বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়াটি অবশ্যই অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতির ওপর ভিত্তি করে হওয়া উচিত। ‘সংস্কারের মাধ্যমে ঐকমত্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বজায় রাখতে হবে, ছোট ও ঝুঁকিপূর্ণ অর্থনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোর নীতি গ্রহণের স্বাধীনতা রক্ষা করতে হবে,’ বলেন তিনি। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ণাঙ্গ দ্বিস্তরীয় বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার পুনরুদ্ধারের ওপরও জোর দিয়েছে। নিয়মভিত্তিক বাণিজ্য ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে একটি স্বাধীন বিচার ব্যবস্থার ওপর, যা সব সদস্য দেশের অধিকার রক্ষা করে, এমনকি ক্ষুদ্র দেশগুলোরও, বলেন মন্ত্রী।

এদিকে বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের এমন ‘সংস্কার’ এজেন্ডা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে, যা সংস্থার উন্নয়নমূলক লক্ষ্যকে দুর্বল করতে পারে। আমাদের বিশ্ব বিক্রির জন্য নয় নামের একটি বৈশ্বিক সংগঠন এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, প্রস্তাবিত সংস্কারগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যহীনতার নীতি দুর্বল করতে পারে এবং শক্তিশালী দেশগুলোর প্রভাব বাড়াতে পারে।

তারা আরও বলেছে, এসব সংস্কার এমন একটি শাসনব্যবস্থা তৈরি করতে পারে যেখানে শক্তিশালী অর্থনীতিগুলো অন্য দেশগুলোর ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে। উদ্বোধনী অধিবেশনে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নাইজেরিয়ার অর্থনীতিবিদ ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, আমাদের সদস্যদেরই সিদ্ধান্ত নিতে হবে তারা সংস্থাটিকে এগিয়ে নিতে চায়, নাকি ভেঙে দিতে চায়। ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সভাপতিত্ব করেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুক-ম্যাগলোয়ার এমবার্গা আটাঙ্গানা। চার দিনব্যাপী এই সম্মেলন আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%