প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ৭০ থেকে ৭৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সীমান্তের একাধিক দুর্গম পাহাড়ি এলাকায় এই চেষ্টা চালানো হয়েছিল। তবে বিজিবির কার্যক্রম এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার ফলে এই প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেশ কয়েকজন নারী-পুরুষকে জড়ো করে রেখেছিল। পরে রাতের অন্ধকারে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।
বিজিবি বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্তে টহল জোরদার করে। এর ফলে ৭০ থেকে ৭৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে রাতের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন