প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এসএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য প্রদর্শন করেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। অন্য একজন পরীক্ষার্থী মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.২৮ অর্জন করতে সক্ষম হয়।
সোমবার (১০ আগস্ট) সকালে কলেজ কর্তৃপক্ষের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত বছর ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছিল।
ফল প্রকাশের পর কলেজের মধ্যে আনন্দের এক পরিবেশ সৃষ্টি হয়। এই সাফল্যে কলেজের ১৮তম ইনটেকের ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল। তিনি বলেন, "সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী পরিকল্পনা, শিক্ষকদের আন্তরিক পাঠদান ও ক্যাডেটদের নিরলস অধ্যবসায়ের সম্মিলিত ফল এ অর্জন।"
অধ্যক্ষ আরও বলেন, "ক্যাডেট কলেজের নিয়ম-শৃঙ্খলা, কঠোর অনুশাসন ও আধুনিক শিক্ষাপদ্ধতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত পড়াশোনা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মাধ্যমে অল্প সময়ের মধ্যেও কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব।"
প্রতিষ্ঠার পর থেকেই ফেনী গার্লস ক্যাডেট কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে বলেও তিনি জানান।
ভবিষ্যতে ক্যাডেটরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন