প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বর্তমান পরিস্থিতিতে জামায়াত জোটের রাস্তায় নামার ঘটনা "ম্যাচিউর" রাজনীতির উদাহরণ নয় বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তিনি উল্লেখ করেছেন, "জুলাই সনদ কেন বাস্তবায়ন করলো না- এই মুহূর্তে আমি রাস্তায় নেমে যাব, আমি মনে করি এটা একটু 'ইমমেচিওর'।" তিনি আরও বলেন, বিরোধীরা সরকারের বেকায়দার অবস্থান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সব রাজনৈতিক দলের উচিত এই মুহূর্তে দেশের সংকটের দিকে নজর দেওয়া।
মাহফুজ আনাম, পত্রিকাটির নিয়মিত পডকাস্ট 'সম্পাদক কহেন'-এ বলেন, "এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন একটা স্টেবল সরকার।" জামায়াতের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, "পার্লামেন্টে অভিযোগ করো। পার্লামেন্টে অভিযোগ করতে করতে তুমি জনগণের কাছে বলতে থাকো যে, দেখেন আমরা পার্লামেন্টে এটা উত্থাপন করছি, সরকার কিছুই পাত্তা দিচ্ছে না- এভাবে করতে থাকো।" সংকট কিছুটা নিরসন হলে রাস্তায় নামার কথা বলেন তিনি। "আজকেই রাস্তায় নামতে হবে? আমি খুব শক্তভাবে বলব যে, এটা ম্যাচিওরড পলিটিক্স আমি মনে করি না।" দুর্বল মুহূর্তে সরকারের ওপর চাপ সৃষ্টি করাকে গণতান্ত্রিক রাজনীতির অংশ হিসেবে তিনি মনে করেন না।
মাহফুজ আনাম আরও বলেন, "আমি যে গ্যাস কিনবো, এলএমজি কিনব তার জন্য প্রত্যেকদিন আমাকে ডলার ব্যয় করতে হচ্ছে।" তিনি উল্লেখ করেন, "সেই ডলারটা আয় হয় রপ্তানির মাধ্যমে আর বিদেশে কাজ করা প্রবাসীদের মাধ্যমে।" আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। "এখন যুক্তরাষ্ট্র ইরানের ওপরে বোমবিং করছে। ওদিকে ইসরায়েল লেবাননে হামলা করছে।" এই পরিস্থিতিতে জুলাই সনদ কেন বাস্তবায়ন হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। "আমি মনে করি, বিরোধীরা সরকারের এই বেকায়দার পজিশনে এডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে।"
তিনি বলেন, "একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে, জুলাই আন্দোলনের পরে আমাদের কিন্তু জনগণের মধ্যেও উশৃঙ্খলতার একটা টেন্ডেন্সি আছে যে, কিছু না হলে রাস্তায় নামবো।" জামায়াতের আমিরের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, "যদি আমাদের দাবি না মানলে একদফা হয়ে যাবে।" একদফার অর্থ সরকারকে পতন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। "এটা কি বাংলাদেশের প্রশাসনের ভাবমূর্তির জন্য কোনভাবেই গ্রহণযোগ্য?"
মাহফুজ আনাম বলেন, "আমি মনে করি না যে, সরকার জুলাই সনদ থেকে একদম সরে যাচ্ছে।" তবে তিনি সরকারের উদ্যোগের প্রতি সন্দেহ প্রকাশ করেন। "উনারা যে একটা কমিটি করেছেন- সংবিধান 'সংশোধন' কমিটি।" তিনি প্রশ্ন তোলেন, "তো একটা শব্দ নিয়ে জামায়াত চলে গেল যে, না আমি তো এটা পরিবর্তন চাচ্ছি। 'সংস্কার' পরিষদ চাচ্ছি।" এই দুই শব্দের মধ্যে পার্থক্য নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, "তাদের আরো বেশি উচিত ছিল উদ্যোগী হওয়া যে, বিরোধীদের সঙ্গে কথা বলা।" কিছু জায়গায় বিরোধীদের দাবিগুলো মেনে নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। "আমি মনে করি, সরকারের দৃষ্টান্তটা খুব আশাব্যঞ্জক নয়।" এছাড়া, পূর্বে বাতিল হওয়া কিছু ফান্ডামেন্টাল অর্ডিনেন্সের প্রসঙ্গেও তিনি সরকারের আরও নমনীয় হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন