প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এর মঞ্চে আজীবন সম্মাননা পাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। কেমন অনুভূতি হচ্ছে?
"কখনোই আমি পুরস্কারের আশায় থাকিনি। অনেকেই আমাকে বিভিন্ন পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি বিনয়ের সঙ্গে সবকিছু ফিরিয়ে দিয়েছি। সব সময় আমি জানি, আমার সবচেয়ে বড় পুরস্কার হল শ্রোতারা। দশকের পর দশক ধরে সেই পুরস্কার আমি পেয়ে আসছি। কিন্তু যখন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ আমাকে আজীবন সম্মাননা দেওয়ার কথা জানানো হলো, তখন ‘না’ বলার সাহস হয়নি। এমন একজন গুণীজনের নামে দেওয়া সম্মাননা পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। ছোটবেলা থেকে আমরা আব্দুল জব্বার, বশির আহমেদ, খন্দকার ফারুক আহমেদ, মাহমুদুন নবী, আব্দুল আলীমের নাম শুনে বড় হয়েছি। তাঁদের কণ্ঠে গান শুনেই আমাদের গানের প্রতি ভালোবাসা জন্মেছে। যখন বশির ভাইয়ের দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশির সম্মাননার কথা জানান, তখন আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এই দুই বাচ্চাকে কত ছোট দেখেছি! মীনা ভাবি [মীনা বশির] তাঁদের খুব যত্নে বড় করেছেন। চোখের সামনেই তো হাঁটিহাঁটি পা পা করে বেড়ে উঠেছে। আজ তারা বাবার স্মৃতিকে ধরে রাখতে এবং বাবার কৃতিত্ব আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে যে উদ্যোগ নিয়েছে, সেটি গর্ব করার মতো। প্রতিবছর শীতের শুরুতে আমার গলা বসে যায়। এবারও তাই হয়েছে। কথা বলতে পারছি না। কিন্তু স্টেজে কিছু বলার জন্য দুই দিন ধরে গরম পানির ভাপ নিচ্ছি। অধীর আগ্রহে আছি কালকের [আজকের] সেই মাহেন্দ্রক্ষণের।
তার মানে, বশির আহমেদকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আপনার হয়েছে!
"হ্যাঁ। সেই সৌভাগ্য আমার শৈশবে হয়েছে। উনি মোহাম্মদপুরে থাকতেন, আর আমি পাশেই থাকতাম। আমার বাবা, দাদারা গান করতেন। আমি সুযোগ পেলেই বশির ভাইয়ের বাড়িতে গিয়ে বসে থাকতাম। দেখতাম ছেলেমেয়েরা তাঁর কাছে গান শিখতে এসেছে। আমি সরাসরি তাঁর কাছে না শিখলেও পাশে থেকে অনেক কিছুই আয়ত্ত করেছি। সেদিক থেকে তিনি আমার শিক্ষক।
নতুন গান করছেন না অনেক দিন হলো...
"আরো অনেক দিন এভাবেই যাবে, শ্রোতারা নতুন গান পাবে না। কিভাবে করব! কোনো সংগীত পরিচালকের কাছে গেলে মিউজিক করার জন্য লাখ লাখ টাকা পারিশ্রমিক দাবি করে। এই টাকা আমি কোথা থেকে দেব? আমরা শিল্পীরা বরাবরই গরিব। সাধারণ জীবনযাপনের টাকাই নেই। লাখ টাকা দিয়ে মিউজিক করাব কী করে! ভেবেছি, এখন থেকে খালি গলায় গেয়ে ইউটিউবে আপলোড দেব। শ্রোতারা শুনলে শুনুক, না শুনলেও কিছু করার নেই। আজকালকার কিছু শিল্পী চোখ-ধাঁধানো মিউজিক ভিডিও করে। জানি না কিভাবে তারা করে!
আজ মঞ্চে গান শোনাবেন?
ইচ্ছা আছে। তবে কোনো মিউজিকের সঙ্গে গাইব না, এটা আমার প্রতিবাদ। অনেকেই আমাকে বলেন, আপা, ‘পাগল মন’ গানটা আবার রিমেক করেন। আরে বাবা! বললেই হলো? সংগীত পরিচালকরা তো লাখ টাকা চেয়ে বসে আছেন গানটার জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন