প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের ১৭ বছর বয়সী গৃহবধূ অনিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। অনিকা, যিনি সজীব আহমেদের স্ত্রী, শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে তার নিজ ঘরে ধর্নার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। স্বজনরা এসে তাকে উদ্ধার করেন। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে কলহের কারণে অনিকা বাবার বাড়িতে ছিলেন। এখনও জানা গেছে যে শুক্রবার তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন গৃহবধূ অনিকার পিতা। ঘটনার সময়, বাড়ীর লোকজন বাইরে কাজে ব্যস্ত ছিলেন এবং তখনই অনিকা ফাঁস দেয়ার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ অনিকা ফুলবাড়িয়ার তালতলী গ্রামের আন্নাস আলীর মেয়ে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত করছে।
তদন্তকারী এস আই কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন