প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে হাঙরের আক্রমণে এক যুবকের মৃত্যু ঘটে। শনিবার মাছ শিকারের (স্পিয়ারফিশিং) সময় এই দুর্ঘটনা ঘটে, যা স্থানীয় পুলিশ ও জরুরি সেবা বিভাগ জানায়। নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে প্যারামেডিকরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তিনি মারা যান। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ওই ব্যক্তি তার পরিবার নিয়ে মাইকেলমাস আইল্যান্ড এলাকায় স্পিয়ারফিশিং করছিলেন। এলাকা আলবানি শহরের উপকূলে অবস্থিত এবং পার্থ থেকে প্রায় ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টার কিছু আগে একটি বড় হাঙর তার ওপর আক্রমণ চালায়, জানায় রাজ্যের প্রাথমিক শিল্প বিভাগ। পরে তাকে উদ্ধার করে নৌকায় করে তীরে আনা হয়। সেখানে আগে থেকেই অপেক্ষমাণ জরুরি চিকিৎসাকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তিনি আর সাড়া দেননি। সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, একাধিক প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালায়। তবে তার আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু ঘটে। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রাথমিক শিল্প বিভাগ জানিয়েছে, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে, মাইকেলমাস আইল্যান্ড এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সমুদ্র সৈকত বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ঘটনার পর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ওই এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে সার্ফ লাইফসেভার এবং পার্ক রেঞ্জারদের নির্দেশনা কঠোরভাবে মানার অনুরোধ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট আদালতে জমা দেওয়া হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন