প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী বছরের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস অনুষ্ঠিত হবে বসুন্ধরা কনভেনশন সেন্টারে। আজ বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই কংগ্রেসে কাউন্সিলরদের সাথে রেফারি ও সহকারী রেফারিদেরও আমন্ত্রণ জানানো হবে। দিনটিকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।
কংগ্রেসে উপস্থাপন করা হবে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হওয়া অভ্যন্তরীণ ও বহিরাগত অডিটের বিষয়গুলো, এ কথা জানান বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী।
অন্যদিকে, আসন্ন নারী লিগে অংশগ্রহণ করবে ১০ থেকে ১২টি দল। নারী ফুটবল লিগ আয়োজনের এজেন্ডা নির্বাহী কমিটি অনুমোদন করেছে। তবে লিগের শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১০টি দলকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু চূড়ান্ত অনুমোদনের আগে দলগুলোর যাচাই-বাছাই করা হবে। অপরদিকে, ইনজুরিতে পড়া সাদ উদ্দিনের চিকিৎসার সকল ব্যয়ভার বহন করবে বাফুফে। ফিফা যে আর্থিক সাপোর্ট দেবে, সেটি সাদ উদ্দিনের জন্য যথেষ্ট হবে না বলে জানান বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এছাড়া, কক্সবাজারের রামুতে বাফুফের টেকনিক্যাল সেন্টারের কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন