প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ায় বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছানোর কারণে ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া দায়ী। পরিস্থিতির অবনতি ঘটার পর দেশটির সারাওয়াক রাজ্যের সারিয়ান বিভাগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলের ৬৪৭টি স্কুলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মাত্রায় বায়ুদূষণ পৌঁছানোর পর সারাওয়াকের সারিয়ান বিভাগজুড়ে জরুরি অবস্থার ঘোষণা দেওয়ার জন্য রাজা সুলতান ইব্রাহিম সম্মতি দিয়েছেন।
সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আনুষ্ঠানিক অনুরোধের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই এলাকার এয়ার পলিউট্যান্ট ইনডেক্স বা বায়ুদূষণ সূচক স্থানীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণার বিষয়টি বিবেচনার জন্য যথেষ্ট পরিমাণে পৌঁছেছিল।
জরুরি অবস্থার আওতায় সারিয়ান বিভাগের ৬৪৭টি স্কুল সোমবার থেকে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিস, বাগান, নির্মাণকাজ এবং পাথর উত্তোলন কেন্দ্রও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও প্রয়োজনীয় সেবাগুলো চালু থাকবে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার থেকে তিন দিনের জন্য শুরু হওয়া এই কার্যক্রম অন্তত সোমবার পর্যন্ত চলবে। ওই সময়ে ‘আরও অনুকূল মেঘ তৈরির সম্ভাবনা’ রয়েছে এমন পূর্বাভাসের ভিত্তিতে কার্যক্রম বাড়ানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সারাওয়াক স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ডগলাস উগাহ এমবাস কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, জরুরি অবস্থা পুরো সারাওয়াক রাজ্যে নয়; শুধুমাত্র সারিয়ান বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য।
এছাড়া তিনি ওই এলাকার বাসিন্দাদের পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ডগলাস উগাহ এমবাস বলেন, ‘দয়া করে বাইরে যাওয়া কমিয়ে দিন এবং বাইরে কঠোর শারীরিক কর্মকাণ্ড এড়িয়ে চলুন।’
বোর্নিও দ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত সারাওয়াক কয়েক সপ্তাহ ধরে ঘন ধোঁয়াশায় আক্রান্ত। পাশের সাবাহ রাজ্য এবং মালয়েশিয়ার উপদ্বীপীয় অঞ্চলও একইভাবে ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র:
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন