প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব “শুভ জন্মাষ্টমী” এর উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান এবং সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার জন্য সার্বিক পরিকল্পনা তুলে ধরেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। তারা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রস্তাব ও মতামত পেশ করেন এবং উৎসব উদযাপনে জেলা পুলিশের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক প্রস্তুতির বিষয়াদির সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল ইউনিটকে উৎসব চলাকালীন সময়ে সতর্ক থাকার এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।
তাছাড়া, মন্দির এবং পূজামণ্ডপ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়, সাধারণ সম্পাদক কমল কুমার ঘোষসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
চাঁদপুর পুলিশ মিডিয়া সেল থেকে এই তথ্যটি জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন