ঢাকা শনিবার, ১৬ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শনিবার, ১৬ই মে, ২০২৬ইং ০২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩বাং

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের তারিখ ১৭ মে নির্ধারণ


নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডের তারিখ ১৭ মে নির্ধারণ

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ আয়োজন ‘বাংলাদেশ ডে প্যারেড’ অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে (রবিবার)। বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও সুদৃঢ়ভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে শতাধিক সংগঠনের অংশগ্রহণে এ প্যারেড আয়োজন করা হচ্ছে।

২ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি’ সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে প্যারেড কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, ৬৯ স্ট্রিট থেকে ৩৭ অ্যাভিনিউ হয়ে ৮৭ স্ট্রিট পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হবে। এতে থাকবে বাঙালি সংস্কৃতির নানা উপাদান নিয়ে সাজানো ফ্লোট, পাশাপাশি জনপ্রিয় শিল্পীদের নাচ-গান পরিবেশনা।

আরও পড়ুন: কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার বিষয়ে জানানো হয়, নিউইয়র্ক পুলিশে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সহস্রাধিক অফিসার প্যারেডের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

প্যারেড কমিটির সদস্য-সচিব ফাহাদ সোলায়মান অনুষ্ঠান সঞ্চালনা করেন। সূচনা বক্তব্যে এটর্নি মঈন চৌধুরী জানান, ইতোমধ্যে ১২০টি সংগঠন ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে এবং আরও অনেকে অপেক্ষমাণ রয়েছেন। তার আশা, এবারের আয়োজন প্রবাসীদের জন্য একটি জমকালো ও ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত হবে।

কনভেনর গিয়াস আহমেদ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাও প্যারেডে অংশ নিতে পারেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন গ্র্যান্ড মার্শাল এম আজিজ, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, ইভেন্ট কো-অর্ডিনেটর রকি, ফয়সাল আজিজসহ বিভিন্ন পর্যায়ের আয়োজক ও উপদেষ্টারা।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


গাইবান্ধায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রম

গাইবান্ধার ফুলছড়িতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের ফলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

রবিবার বিকালে উড়িয়া ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় এসব বাইসাইকেল বিতরণ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহামান।

গুনভড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চর কাবিলপুরের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তারসহ একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতাম, যা ছিল খুব কষ্টের। এখন এই বাইসাইকেল পেয়ে আমরা নিয়মিত স্কুলে যেতে পারব, কষ্ট অনেকটাই কমে যাবে। একই বক্তব্য জানিয়েছেন ওই গুনভড়ি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কাকুলি আক্তার।

স্থানীয় অভিভাবকরা মন্তব্য করেছেন, নদী বেষ্টিত ফুলছড়ির চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন দুর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে এবং ঝরে পড়ার হার কমবে বলে তারা আশাবাদী।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ভবিষ্যতেও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং তারা আরও বেশি স্কুলমুখী হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল খায়ের, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বকুল হোসেন, উড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহর আলী ও আবেদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (৩ মে) ঘটনাটি ঘটেছে, উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানকার এটা ঘটনা এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। অভিযুক্ত আসামিকে আগামীকাল সোমবার (৪ মে) আদালতে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয়দের জানান, উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ রেজাউল হান্নান বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হলে সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবরটি পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই প্রধান শিক্ষক রেজাউল হান্নান বিদ্যালয় থেকে পালিয়ে যান।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সেবায় কাজ করতে ডিসিদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


জনগণের সেবায় কাজ করতে ডিসিদের প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলার প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের প্রতিনিধি হলেও সর্বদা মনে রাখতে হবে তারা জনগণের সেবক।

আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির জন্য সবসময় চিরন্তন প্রেরণার উৎস।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ জাতীয় নেতৃবৃন্দের অবদান স্মরণ করারও কথা বলেন।

তিনি বলেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি-নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে যাত্রাপথের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হয়।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে যাতে জনগণের আস্থা অর্জিত হয়। তিনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারি কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন আহ্বান করেন।

তিনি জেলা প্রশাসকদের কর্তব্য হল সাধারণ মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধান দেওয়া এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সহজ ও মানসম্মত সেবা জনগণের কাছে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে উত্থাপিত জ্বালানি সংকট মোকাবিলা, বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং অপচয় রোধের ওপর জোর দেন।

তিনি উল্লেখ করেন, গুজব, অপতথ্য ও অনলাইন অপরাধ দমনে প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে হবে।

রাষ্ট্রপতি ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, নারী ও শিশু সুরক্ষা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার গুরুত্বের প্রতি আলোকপাত করেন।

তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য প্রদান করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপতি কয়েকটি ফটোসেশনেও অংশ নেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন যে জেলা প্রশাসকরা তাদের মেধা ও নিষ্ঠা দিয়ে দেশের উন্নয়ন এবং জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩ই মে, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


লালমনিরহাটে চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্ক

লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (৩ মে) বিকেলে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। তবে দ্রুত ব্যবস্থা নেয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায় যে, বিকেলে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)-এর ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। বিষয়টি জানার পর চালক সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। পরে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।

প্রত্যক্ষদর্শী এবং যাত্রীরা জানান, প্রথমে রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে। তাদের চিৎকার শুনে দ্রুত ট্রেনটি থামানো হয়। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান বলেন, ‘ট্রেনের ইঞ্জিনের ওয়েল চেম্বারে আগুন লেগেছিল। চাকার ঘর্ষণে অতিরিক্ত তাপ সৃষ্টি হওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে। পরে সাময়িক ত্রুটি মেরামতের কিছুক্ষণ পর ট্রেনটি আবারও বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫২
জোহর ১১:৫৬
আসর ০৪:৩৩
মাগরিব ০৬:৩৪
ইশা ০৭:৫৩
সূর্যোদয় : ০৫:১৬ সূর্যাস্ত : ০৬:৩৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%