প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের নকলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জটিলতা প্রায় দুই দশক পর শেষ হয়েছে। জমি নিয়ে চলমান মামলার কারণে ২০১২ সালে উচ্চ আদালতের স্থগিতাদেশের ফলে নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল। তবে চলতি বছরের ১৬ আগস্ট সরকারের পক্ষে আদালতের রায় আসার পর নকলাবাসী নতুন করে আশার আলো দেখছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত নির্মাণকাজ শেষ করে স্টেশনটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নকলা উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস রয়েছে। জনবহুল এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়, কিন্তু এখানে নিজস্ব কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে পাশের উপজেলা কিংবা জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ির আসার জন্য অপেক্ষা করতে হয়।
এদিকে, আগুন ছড়িয়ে পড়লে বসতঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। নকলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ প্রায় ২০ বছর আগে নেওয়া হয়েছিল। ভবনের বড় একটি অংশ নির্মাণও হয়েছিল, কিন্তু জমির মালিকানা নিয়ে আইনি জটিলতার কারণে পুরো প্রকল্প থেমে যায়।
জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্পের আওতায় ২০০৬ সালে নকলায় স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য নকলা পৌর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কের পাশে জমি অধিগ্রহণ করা হয়েছিল। তৎকালীন হিসাবে প্রকল্পটির ব্যয় ছিল ৩৫ লাখ ৭৪ হাজার ৭২৪ টাকা। তবে, অধিগ্রহণ করা জমিটি নিজেদের নামে রেকর্ডভুক্ত দাবি করে নির্মাণকাজে বাধা দেন নকলার দুই ভাই কেশব প্রসাদ ও দুধনাথ প্রসাদ। পরে স্থানীয় নেতাদের সহযোগিতায় নির্মাণকাজ ফের শুরু হলেও ২০০৬ সালেই তারা আদালতে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১২ সালে উচ্চ আদালতের স্থগিতাদেশ আসে, যার ফলে প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হওয়ার পর নির্মাণকাজ থেমে যায়।
নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় নকলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভবনটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। ভবনের বিভিন্ন অংশে জমেছে ধুলা-ময়লা, এবং কোথাও কোথাও দেখা দিয়েছে জরাজীর্ণতার ছাপ। ভবনের চারপাশে গজিয়েছে আগাছা-লতাপাতা। দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় পুরো স্থাপনাটি অনেকটা পরিত্যক্ত ভবনের মতোই দেখাচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রথমে খবর দেওয়া হয় পাশের উপজেলা কিংবা জেলা সদরের ফায়ার সার্ভিসকে। কিন্তু দূরত্বের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। এই সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায় ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে দীর্ঘদিন ধরে স্থানীয়রা একটি নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানিয়ে আসছেন।
এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম জানান, নকলা ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত আইনি জটিলতার কারণে বন্ধ ছিল। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে আদালতে মামলা চলেছে। ফলে নির্মাণকাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, গত ১৬ আগস্ট সরকারের পক্ষে আদালতের রায় হওয়ায় দীর্ঘদিনের সেই আইনি জটিলতার অবসান হয়েছে। এখন সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হবে। ফায়ার সার্ভিস স্টেশনের কাজ শেষ হলে পরে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন