প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
উদ্ধার হওয়া তিনজন হলো—হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন (১৫), মোছা. সালমিদা (১৩) ও মোছা. কাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় এসে অভিযোগ করেন। এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানাধীন নগরডালা গ্রামে অবস্থান শনাক্ত করে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া কিশোরীরা জানায়, তারা প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পরবর্তীতে তাদের প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা পথে চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলেও তারা জানায়। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলে পুলিশকে জানিয়েছে।
শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, নিখোঁজ কিশোরীদের নিশ্চিত বিপদ থেকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন