১০:০৬ পি.এম
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৮টি আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে বিজেপি। এর মধ্য দিয়ে তৃণমূলের দীর্ঘ শাসন অবসান হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি উল্লেখ করেছে, মোট ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৮টিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, তৃণমূল পেয়েছে ৭৯টি আসন। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলাফলের কারণে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন মোট ভোট বাতিল করে দিয়েছে। সেখানে পুনরায় ভোট হবে ২১ মে, এবং গণনা হবে ২৪ মে।
আরও পড়ুন: জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান
প্রতিবেদন অনুযায়ী, বিধানসভা নির্বাচনে সিপিএম ১টি, কংগ্রেস ২টি এবং অন্যান্য দল ৩টি আসন পেয়েছে।
এদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর আসনে হেরে গেছেন।
মমতা ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ হিসাবে পরিচিত। অথচ নিজের ঘরেই তিনি হেরে গিয়েছেন। পাঁচ বছর আগে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মমতা, সেখানে তিনি পরাস্ত হয়েছিলেন। এবার সেই আসনে মমতার বিরুদ্ধে বিরোধী দলনেতা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবং এতে তৃণমূলনেত্রীর পরাজয় ঘটলো। এক কথায়, ঘরের মেয়েকে হারতে হলো ঘরেই।
মমতা ভবানীপুর আসনকে ‘বড়বোন’ এবং নন্দীগ্রামকে ‘মেজোবোন’ বলে সম্বোধন করেন। তিনি পূর্বে ‘মেজোবোন’-এর কাছে পরাজিত হয়েছিলেন। এবার ‘বড়বোন’ ভবানীপুরেও তিনি পরাজিত হয়েছেন এবং সেই পরাজয়ের প্রতীকও হলেন শুভেন্দু।
আরও পড়ুন: ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে?
ভবানীপুর আসনের ফলাফল ঘোষণার আগে নন্দীগ্রামের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে শুভেন্দু আগেই বিজয়ী ঘোষণা হয়েছেন। এবার ভবানীপুর আসনেও বিরোধী দলনেতা জয়লাভ করেছেন। মুখ্যমন্ত্রী মমতাকে তার আসনে যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, তাতে শুভেন্দু সফলতা অর্জন করেছেন।
সোমবার (৪ মে) ভোট গণনার শুরু থেকেই দেখা গেছে টানটান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এমন একটি আভাস সকাল থেকে মিলছিল। গণনার ২০ রাউন্ডে প্রথম রাউন্ড থেকেই স্নায়ুর লড়াই শুরু হয়। প্রথম রাউন্ডে মমতা এগিয়ে ছিলেন, পরবর্তী রাউন্ডে শুভেন্দুর অগ্রগতি ঘটে, এবং পরে আবার মমতা অগ্রসর হন। শুরুতে কয়েকটি রাউন্ডেই এভাবেই চলছিল।
পরে, পঞ্চদশ রাউন্ড পর্যন্ত টানা এগিয়ে ছিলেন মমতা। কিন্তু সপ্তম রাউন্ড থেকে শুভেন্দু তার ভোট বাড়াতে শুরু করেন এবং ব্যবধান হ্রাস করতে থাকেন। শেষপর্যন্ত ষোড়শ রাউন্ডে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ছাপিয়ে যান।
মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের ২০ মে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যা ২০২৬ সালের মে পর্যন্ত প্রায় ১৫ বছর পূর্ণ করবে। তিনি তিনবার নির্বাচনে জয়ী হয়ে রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হয়ে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন, কিন্তু এবার বিজেপির কাছে তিনি পরাজিত হয়েছেন।
আরও পড়ুন: ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত ৬ হাজার ছাড়াল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন