প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সরকার পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বিসিআরসি'র উদ্যোগে অনুষ্ঠিত "পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এই আয়োজনটি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আগামীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ছাদ কৃষির জন্য পুরস্কৃত করা হবে। আব্দুস সালাম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায়, ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধে আমরা আগাম কর্মসূচি গ্রহণ করেছি। বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া পরিবেশের উন্নয়নের জন্য বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।
আয়োজক সংগঠনের সভাপতি আলী আশরাফ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন