প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেস্কে বসেই পিঠ-কোমর ব্যথা দূর করুন সহজ কিছু আসন অভ্যাসের মাধ্যমে। ছবি: সংগৃহীত।
দীর্ঘ সময় ধরে ডেস্কে বসে কাজ করা বর্তমানে অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে থাকার কারণে পিঠ, কোমর ও ঘাড়ের ব্যথার সমস্যাগুলি ক্রমাগত বাড়ছে। বিশেষ করে চল্লিশের পর এই সমস্যা আরও বেশি পরিলক্ষিত হয়। বহু মানুষ সাময়িক স্বস্তির জন্য ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করেন। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ আসন নিয়মিতভাবে চর্চা করলে পিঠ ও কোমরের ব্যথা অনেকটাই কমানো সম্ভব।
মার্জারাসন হল যোগব্যায়ামের একটি অত্যন্ত জনপ্রিয় ও সহজ আসন, যা ইংরেজিতে ক্যাট পোজ (Cat Pose) নামেও পরিচিত। সংস্কৃত শব্দ 'মার্জার' বলতে বোঝায় বিড়াল এবং 'আসন' অর্থাৎ বসার ভঙ্গি। এই আসনটি করার সময় শরীরের আকৃতি অনেকটা প্রসারিত হওয়া বা পিঠ বাঁকানো বিড়ালটির মতো দেখায় বলেই এর নামকরণ করা হয়েছে।
মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে এবং পিঠের দীর্ঘদিনের ব্যথা উপশমে এই যোগব্যায়ামটি খুবই কার্যকর। সাধারণভাবে এটি 'বিতিলাসন' বা কাউ পোজ (Cow Pose) এর সঙ্গে মিলিয়ে একটি ছন্দোবদ্ধ প্রবাহ তৈরি করে অনুশীলন করা হয়।
যারা অফিসে বা ঘরে দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের জন্য এই আসন ব্যায়ামটি বেশ উপকারী। প্রথমে হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে বসতে হবে। দুই হাতের তালু ও হাঁটুর ওপর ভর দিন। এরপর শ্বাস নিতে নিতে মাথা ওপরে তুলুন এবং পেট নিচের দিকে নামিয়ে পিঠ সামান্য বাঁকান। এবার শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন এবং মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দিন। এতে পিঠ ও ঘাড়ের পেশিতে টান পড়ে এবং ব্যথা কমাতে সাহায্য করে।
আরও পড়ুন: ব্যায়ামের মধ্যে ঘন ঘন পানি পানে যে বিপদ ডেকে আনে।
বসে মেরুদণ্ড মোচড়ের আসন বা Seated Twist (সিটেড টুয়িস্ট)-এ চেয়ারে সোজা হয়ে বসুন এবং দুই পা মাটিতে স্থির রাখুন। এরপর ডান হাত দিয়ে চেয়ারের পেছনের অংশ ধরে শরীরকে ডানদিকে ঘোরান। ১০ সেকেন্ড এভাবে থাকুন। পরে একইভাবে বাঁ দিকেও করুন। নিয়মিত চর্চা করলে মেরুদণ্ড নমনীয় থাকে এবং পিঠের অস্বস্তি কমিয়েও দেয়।
সুপ্ত মৎস্যেন্দ্রাসন (Supine Spinal Twist) হল একটি অত্যন্ত কার্যকরী ও সহজ যোগাসন। পিঠে শুয়ে মেরুদণ্ডকে মোচড় দেওয়ার এই আসনটি পিঠের ও কোমরের ব্যথা কমাতে এবং হজমশক্তি বাড়াতে দারুণ সাহায্য করে।
পিঠ ও কোমরের ব্যথা কমাতে এই ব্যায়ামের আসন কার্যকরী। প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর ডান হাঁটু ভাঁজ করে বাঁ হাত দিয়ে ধরে শরীরের বাঁ দিকে নিয়ে যান। এতে শরীরে হালকা মোচড় তৈরি হবে। কিছুক্ষণ পরে একইভাবে অন্য পাশেও করুন। এই আসন পিঠ ও কোমরের পেশি প্রসারিত করে এবং ব্যথা কমাতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, নিয়মিত এই আসনগুলো চর্চা করলে পিঠ ও কোমরের ব্যথা কমার পাশাপাশি শরীরের নমনীয়তাও বৃদ্ধি পায়। তবে যদি দীর্ঘদিনের তীব্র ব্যথা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন