প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা দক্ষিণ, ১০ আগস্ট, ২০২৬ : ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনে জনগণের কাছে যা কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করতে বিএনপি সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।
আজ সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ উপজেলার তেঘুরিয়া ও কোণ্ডা ইউনিয়নে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ এবং সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি পূরণের কাজ আমরা শুরু করে দিয়েছি। স্থানীয় নির্বাচন, অন্যান্য উন্নয়ন কাজ এবং বিভিন্ন সুবিধার যে দাবিগুলো রয়েছেÑ সেগুলো আমরা শুনবো এবং তা বাস্তবায়নের চেষ্টা করবো। আমি আশা করি, এ পথচলায় আপনাদের সকলের পূর্ণ সহযোগিতা পাবো।
তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেÑ এই কথাটি আপনাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। কারণ আপনি সকলেই আমাকে মনোনীত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের সব জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রেখেছি এবং যা কিছু প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করছি। আমরা এখান থেকে আপনাদের কেবল দোয়া এবং সমর্থন কামনা করছি।
অনুষ্ঠানে স্থানীয় তেঘুরিয়া ও কোণ্ডা ইউনিয়নের শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এ সময় কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন