প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে গুলির একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে যাওয়ার পর, পর্যটক এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের পরপরই সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া শুরু করা হয়।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে, এ ঘটনায় একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো দেওয়া হয়নি।
এঘটনার কিছুক্ষণ আগে, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিক্সের বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত একটি প্যারেডের কারণে লোয়ার ম্যানহাটনের সড়কগুলো জনসমাগমে পূর্ণ হয়ে গিয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন যে, এই অনুষ্ঠানের জন্য প্রায় ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে টাইমস স্কয়ার এলাকায় স্বাভাবিকের চাইতে বেশি দর্শনার্থী উপস্থিত ছিল।
🇺🇸: Shots fired near 42nd Street and Broadway in Times Square, New York City
— World In Last 24hr (@world24x7hr) June 18, 2026
According to NYPD reports and eyewitness accounts, gunfire caused panic with crowds scattering. A suspect was quickly arrested, and a firearm was recovered at the scene. No injuries have been confirmed… pic.twitter.com/3Pbgnybtx1
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনা মাত্র টাইমস স্কয়ারে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে দৌড়াতে শুরু করেন। পর্যটক ও আশপাশের লোকজনকে আশ্রয় খুঁজতে তৎপর হতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, সন্দেহভাজনরা সড়ক ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করতে থাকেন। গুলির ঘটনাটি একটি পার্ক করা পুলিশ গাড়ির মাত্র কয়েক মিটার দূরে ঘটে। এই ঘটনার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে, গত ১৬ জুন টাইমস স্কয়ারে আরেকটি গুলির ঘটনা হয়ে ছিল। ওই গুলির ঘটনা ঘটে, ৫৩ বছর পর এনবিএ শিরোপা জয়ের পর, নিউইয়র্ক নিক্স সমর্থকদের উদযাপনের সময়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন