প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এলাকায় গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) কক্সবাজারের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিয়াকত আলী সিকদার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে লিয়াকত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পেছনে পশ্চিম গেট এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির সময় লিয়াকত আলী সিকদারের চাচাতো ভাই মঈন উদ্দিন গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থলে অস্ত্রসহ জিয়াউল হক জিয়াকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছিল।
ঘটনার পর বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারকে হত্যার উদ্দেশ্যে ওই গোলাগুলির ঘটনা ঘটানো হয়েছিল বলে প্রচার করা হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রাথমিক তদন্তে ভিন্ন তথ্য উঠে আসে। তদন্তে জানা যায়, বিএনপি নেতা লিয়াকত আলী সিকদার প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজেই ঘটনাটি সাজিয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন