প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এসএসসি ও সমমান পরীক্ষায় এবারের পাসের হারে এবং জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ডের পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এসএসসির ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, পাসের হারে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে নিম্নে আছে ময়মনসিংহ বোর্ড। এই বোর্ডের গড় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ দেখা যায়। কিন্তু ১১টি শিক্ষা বোর্ডের হিসাব ধরলে দেখা যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সবচেয়ে কম পাসের হার হলো মাদরাসা বোর্ডের।
এই বোর্ডে দাখিলে পাসের হার মাত্র ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণের মাধ্যমে দেখা যায় :
ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৩৩২৫৩ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ১৬১১৩ জন।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৯৮১৪ জন।
যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ১১৪৭৮ জন।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯.৪৮ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৯৩৯৮ জন।
বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ২৭৭৮ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৩৮৩৬ জন।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮.০৫ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ১৩৬৩৯ জন।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ; জিপিএ–৫ পেয়েছে ৫৭০০ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন