প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকবিরোধী অভিযানে উদ্ধার নগদ ৩ হাজার ৮৪০ টাকা আটক সাইদুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ
বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৮৪০ টাকাসহ সৈয়দ সাইদুল ইসলাম সাগর (২৮) নামে এক যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
*বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে*, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন কাউনিয়া ১ নম্বর গলি দীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সৈয়দ সাইদুল ইসলাম সাগরের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক সাইদুল ইসলাম সাগরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন