প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার আটঘরিয়ায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আজাদুল কবির আরজুর স্মরণে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প আয়োজন করা হয়েছে। এতে প্রায় পাঁচশতাধিক পুরুষ ও মহিলা চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা লাভ করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে জাগরণী চক্র ফাউন্ডেশন, পাবনা জোন (রাজশাহী অঞ্চল) এই কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচির জন্য অরবিস ইন্টারন্যাশনাল আর্থিক সহযোগিতা প্রদান করে, এবং অধ্যাপক এম. এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জ প্রযুক্তিগত সহযোগিতা করে। ক্যাম্পে অংশগ্রহণকারীদের চক্ষু পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ, ছানি অস্ত্রোপচারের রোগী নির্বাচন, লেন্স স্থাপন, চশমার পাওয়ার নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজন হলে অন্যান্য চক্ষু রোগের জন্য রেফার করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার কামরুল ইসলাম, নির্বাহী পরিচালক মেরিনা আক্তার এবং পরিচালক আজিজুল হক। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে রাজশাহী অঞ্চলের উপপরিচালক সৈয়দ গোলাম আরেফিন, পাবনা জোনের জোনাল ম্যানেজার মো. মাহাবুদুল হক, সাঁথিয়া এরিয়া ম্যানেজার মো. নাহিদ রেজা, ভাঙ্গুড়া এরিয়া ম্যানেজার মো. জালাল উদ্দিন, ঈশ্বরদী এরিয়া ম্যানেজার সুশীল কুমার ঘোষ এবং পাবনা এরিয়া ম্যানেজার মো. আক্তারুজ্জামান সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনকারীরা জানিয়েছেন, সুবিধাবঞ্চিত মানুষদের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন