প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও আটকে রাখার অভিযোগ করেছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে এই মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে যে, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের মুসা নামের এক শিক্ষার্থী নবীনবরণ অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেন। ওই শিক্ষার্থী প্রস্তাবে সাড়া না দেওয়ায় পরে তাকে আটকে রাখার অভিযোগ উঠেছে।
অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে তাদের সিনিয়রদের অবহিত করেন। এরপর বিভাগের কিছু সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে জড়ো হলে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
এক পর্যায়ে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে এবং তার মুখ থেকে রক্ত পড়তে দেখা যায়। এরপর এ ঘটনার কারণে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির সূত্রপাত হয় এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ এ বিষয়ে বলেন, "আমাদের বিভাগের এক জুনিয়র নারী শিক্ষার্থীকে র্যাগিংয়ের কায়দায় উত্ত্যক্ত করে ইংরেজি বিভাগের মুসা প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি রাজি না হওয়ায় তাকে আটকে রাখার অভিযোগ ওঠে।" তিনি আরও বলেন, "বিষয়টি জানতে পেরে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা ভিসি গেটের বিপরীতে জড়ো হন। এক পর্যায়ে ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচের একজন শিক্ষার্থী আকস্মিকভাবে হাত চালালে হাতাহাতির সূত্রপাত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।"
তবে অভিযোগের বিষয়ে ইংরেজি বিভাগের অভিযুক্ত শিক্ষার্থী মুসার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, "সহকারী প্রক্টররা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমিও সেখানে ছিলাম, আমি আশ্বস্ত করছি দ্রুত তদন্ত কমিটি গঠন করে আগামী তিন দিনের মধ্যে এর সুষ্ঠু বিচার করা হবে।" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন