প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১২ জুন ২০২৬ : ইনজুরি আক্রান্ত লিওনার্দো বেলার্দির স্থানে, টটেনহ্যামে সদ্য চুক্তিবদ্ধ মার্কোস সেনেসিকে বিশ্বকাপ দলে ডেকেছে আর্জেন্টিনা।
চলতি মাসে পায়ের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান বেলার্দি। আর তাতেই ২৯ বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডার সেনেসির ভাগ্য খুলে যায়।
প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন সেনেসি। আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপীয়ান ক্লাব প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে বোর্নমাউথ। এই যাত্রায় বেলার্দির অবদান ছিল গুরুত্বপূর্ণ। তবে এরপরেও সেনেসি ক্লাবের সাথে নতুন চুক্তিতে সম্মত হয়নি। তার পরিবর্তে, তিনি টটেনহ্যামের সাথে নতুন চুক্তিতে সাক্ষর করেছেন।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আর্জেন্টিনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন