প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে সাড়ে পাঁচ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই কারণে পাকিস্তান একটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এই তথ্য প্রদান করেন।
তালাল চৌধুরী বলেন, সৌদি আরব এবং আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ততার বিষয়ে বারবার প্রশ্ন তুলছে। এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে।
তিনি উল্লেখ করেন, যখন সৌদি আরব ৫ হাজার ৫০০ ভিক্ষুককে আটক করে আমাদের জানায় যে তারা পাকিস্তান থেকে এসেছে, তখন আমাদের জন্য পরিস্থিতি কতটা বিব্রতকর হয়ে ওঠে তা স্পষ্ট। একই সঙ্গে আরব আমিরাতও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
তিনি বলেন, সংগঠিত চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক পাকিস্তানি কর্মী কর্মরত রয়েছেন। তারা যে অর্থ পাঠায় তা পাকিস্তানের অর্থনীতির অন্যতম প্রধান ভরসা। তবে ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে কিছু মানুষের জড়িয়ে পড়া আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ করছে।
অন্যদিকে, অবৈধ অভিবাসন রোধ এবং বিদেশে দেশের সুনাম রক্ষায় পাকিস্তান সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে অভিবাসনসংক্রান্ত চাপ মোকাবিলায় নতুন কৌশল গ্রহণের কথাও সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন।
সূত্র: চ্যানেল ১৮
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন