প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুয়েতে বিদেশি কর্মীদের সংখ্যা ১৮ লাখের বেশি হয়ে গেছে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। বাংলাদেশিরা চতুর্থ অবস্থানে রয়েছে। বর্তমানে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা ৩ লাখ ১ হাজার ৭২৬ জন।
কুয়েতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, টাইমস কুয়েতের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের জুন মাসের শেষে কুয়েতে মোট কর্মীর সংখ্যা ৩০ লাখ ৪৪ হাজার ৭৭৩ জনে পৌঁছেছে। গত বছরের জুন মাসে এই সংখ্যা ছিল ২৯ লাখ ৮৬ হাজার ৫২৫। ফলে, এক বছরের ব্যবধানে কর্মীর সংখ্যা বেড়েছে ৫৮ হাজার ২৪৮ জন।
একই সময়ে বিদেশি কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪ জন। বর্তমানে বিদেশি কর্মীর সংখ্যা ১৮ লাখ ৩১ হাজারের বেশি। অন্যদিকে, গত এক বছরে কুয়েতি নাগরিকদের কর্মসংস্থান ১৭ হাজার ৫৩৪ জন কমেছে। বর্তমানে দেশটিতে কর্মরত কুয়েতির সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩৮৫ জন।
গৃহকর্মী বাদ দিলে কুয়েতের শ্রমবাজারে বিদেশি কর্মীর হার ৮০.৯ শতাংশ। অপরদিকে, কুয়েতি নাগরিকদের অংশ ১৯.১ শতাংশ। কুয়েতের শ্রমবাজারে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে ভারতীয় নাগরিকরা শীর্ষে রয়েছেন, যাদের সংখ্যা ৮ লাখ ৭৮ হাজার ৬৮৮ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরীয় নাগরিকদের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ৯৭৫ জন। এরপর কুয়েতি নাগরিকরা আছেন। চতুর্থ অবস্থানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা ৩ লাখ ১ হাজার ৭২৬ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন