প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে নির্মমভাবে আটকে থাকার পর ১৮ দিনের একটি নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা নবজাতকটিকে উদ্ধার করেন, এর প্রায় দেড় ঘণ্টা পরে তার মাকেও উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, শুক্রবার রাতে ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যখন ধ্বংসস্তূপের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে বাইরে আনা হয়, তখন উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। এরপর কোমল কম্বলে মোড়ানো শিশুটিকে সতর্কতার সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়।
উদ্ধারকর্মীদের মধ্যে থাকা স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো ভিডিওটি প্রকাশ করেন। তিনি ক্যাপশনে উল্লেখ করেছেন, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পর তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, শিশুটি তার মায়ের সঙ্গে হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছে।
চিকিৎসকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা অন্য কোনো বস্তু দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন। এ কারণেই শিশুটি অক্ষত থাকতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন