প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বর মণ্ডল এবং তার টিমকে সম্প্রতি সাক্ষাতের জন্য ডেকেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সাক্ষাতে প্রধানমন্ত্রী বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। এ তথ্য জানিয়ে জব্বর মণ্ডল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমাদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। কিছু বিষয়ে পরামর্শ এবং নির্দেশনা দিয়েছেন।’
প্রধানমন্ত্রী বিশেষ কোনো বার্তা দিয়েছেন কিনা- এই প্রশ্নের জবাবে জব্বর মণ্ডল জানান, ‘বলেছেন, তবে এখন এ বিষয়ে কিছু বলতে চাই না। উনি (প্রধানমন্ত্রী) আমাদের টিমের সবারই প্রশংসা করেছেন।’
এদিকে, প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধানের বিষয়েও তাকে নির্দেশনা দেন। তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি সভায় এ নির্দেশনা প্রদান করেন তিনি।
প্রধানমন্ত্রী একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে প্রয়োজন অনুযায়ী দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যা চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্যও নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের এ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় প্রধানমন্ত্রীর কাছে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেছেন। বিশেষ করে জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, উন্নতমানের পরীক্ষাগার স্থাপনের বিষয় এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় আধুনিক সরঞ্জাম সরবরাহের দাবি জানানো হয়েছে। তারা ভেজালবিরোধী অভিযান পরিচালনাকালীন নিরাপত্তাঝুঁকির বিষয়ও উল্লেখ করেছেন এবং ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, সমস্যা থাকবেই। তার পরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ এক সময় আমাদের চেয়েছিল তারা অনুন্নত ছিল, কিন্তু আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও তাই এগিয়ে যেতে হবে।
এ প্রসঙ্গে উল্লেখ থাকে, দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম এবং ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল জব্বর মণ্ডল। তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি তার শান্তশিষ্ট স্বভাব এবং ধৈর্যশক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন এবং প্রযোজ্য ক্ষেত্রে শাস্তি বা জরিমানা প্রদান করছেন। এর ফলে ক্রেতাদেরও লাভ হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন