প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ, ১৩ আগস্ট, ২০২৬ : ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির সরকার মন্তব্য করেছেন, বই শিশুদের সামনে জ্ঞানের দুয়ার খুলে দেয়। বই পড়ার জন্য সবচেয়ে আনন্দময় এবং উৎসাহী জায়গা হচ্ছে লাইব্রেরি। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বই পড়তে এবং সেটি উপভোগ করতে উৎসাহ প্রদান করেন। আজ বৃহস্পতিবার সকালে, ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভাগীয় পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আলোকিত মানুষ চাই’ এ প্রতিপাদ্যের আওতায় ময়মনসিংহের টাউন হলস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা করে বিশ্বসাহিত্য কেন্দ্র। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি এ সময় বলেন, বাংলাদেশের মতো পারিবারিক এবং সোশ্যাল বন্ডিং পশ্চিমা বিশ্বে নেই। কিন্তু ক্রমেই যেন আমরা তা হারিয়ে ফেলছি। অথচ সামাজিক মূল্যবোধ বৃদ্ধিতে পাঠ্যবইয়ের পাশাপাশি সব ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। যে সমস্ত বই পড়লে দেশ ও সমাজের প্রতি মমত্ববোধ বৃদ্ধি পায় এবং সামাজিক ও ব্যক্তিগত মূল্যবোধ তৈরি হয়, সেসব বই পড়া অত্যন্ত জরুরি। আলোকিত মানুষ গড়ে তুলতে হবে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত বই পড়ার অভ্যাস গড়ে তোলা আৱশ্যক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধনী) প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র প্রমুখ। এ সময়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন