প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একটি পারিবারিক আয়োজনের মাধ্যমে তারা জানিয়েছেন যে, তাদের ঘরে আসছে একটি কন্যাশিশু। এটির মাধ্যমে নেইমার পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন।
ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর ব্রাজিলের ভক্তরা আশা করেছিলেন, তারকা ফরোয়ার্ড নেইমারকে আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখা যাবে। কিন্তু সেই অপেক্ষা দীর্ঘায়িত হওয়ায় ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন। তবে এই সুখবর তাদের মাঝে কিছুটা হলেও আনন্দ বয়ে এনেছে।
সান্তোসে খেলার সময় প্রাপ্ত গ্রেড-টু কাফ ইনজুরির কারণে নেইমার বিশ্বকাপের পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন। এই কারণে ব্রাজিল দলের মেডিকেল স্টাফরা তার পুনর্বাসনে সতর্ক অবস্থান নিয়েছেন। তারা মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের লক্ষ্য হলো, নকআউট পর্বের জন্য নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা।
বর্তমানে নেইমার ফিজিওথেরাপি ও ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন