প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রথম টেস্টে বাংলাদেশের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া।
এ কারণে, দ্বিতীয় ম্যাচে জয় না পেলে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারবে মাইটি অস্ট্রেলিয়া। তাই ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছে স্বাগতিকরা।
সেই লক্ষ্যে ডারউইন টেস্টের একাদশ থেকে অস্ট্রেলিয়া একটি পরিবর্তন এনেছে।
জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে ঢুকেছেন ম্যাট রেনশ। বাদবাকি জায়গাগুলোতে আর কোনো পরিবর্তন নেই। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে রয়েছেন নাথান লায়ন।
তাছাড়া, তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডও রয়েছেন। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও যুক্ত আছেন একাদশে। অন্যদিকে স্কট বোল্যান্ড বাইরে থাকছেন।
আগামীকাল ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াচ্ছে ম্যাকাই টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ হলো: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন