প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কারওয়ান বাজার থেকে শীর্ষ সন্ত্রাসী মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়া (৪৮) কে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
তিনি একাধিক অস্ত্র মামলাসহ মোট ২৯ মামলার আসামি। র্যাব-২ সূত্রে জানানো হয়েছে, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে, রাজধানীর তেজগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী মিন্টু শেখ কারওয়ান বাজারে রয়েছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী এবং শীর্ষ মাদক কারবারি।
র্যাব-২ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করেছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতার মিন্টু দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চুরি, মাদকসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মিন্টুর বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় দস্যুতা, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে ১৪টি মামলা রয়েছে।
এছাড়া, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরও ৭টি মামলাসহ দেশব্যাপী মোট আটটি মামলা রয়েছে। মিন্টুর অন্যান্য সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন