প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।
এছাড়া কল্যাণ সভায় জেলার কর্মরত পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভার সময় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণ বিষয়ক বিষয়াদি পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় উত্থাপিত সমস্যাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে সম্ভাব্য সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ একরামুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (প্রবেশনারি) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন/২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে এই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে অপরাধ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন