প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এরমান সালেহ প্রিন্স বলেছেন, জাতির অগ্রগতি সম্পূর্ণরূপে নির্ভর করে তার শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদের ওপর। তাই এক্ষেত্রে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি নতুন প্রজন্ম গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়নতে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা তুলে ধরেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সংবর্ধনা অনুষ্ঠানটি শুধু কয়েকজন শিক্ষার্থীর সাফল্য উদযাপনের জন্য নয়; এটি আসলে আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগরদের সম্মান জানানোর একটি উদ্যোগ। এই কৃতিত্ব অর্জনকারীরাই ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, আলেম, প্রশাসক, উদ্যোক্তা ও রাষ্ট্রনায়ক হিসেবে দেশের নেতৃত্বে অবতীর্ণ হবে।
তিনি আরো বলেন, বর্তমান যুগে জ্ঞানই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পৃথিবী দ্রুত পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের যুগে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। তবে কেবল আধুনিক জ্ঞান অর্জন করলেই হবে না; এর সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধুমাত্র ভালো ফলাফল অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা চলবে না। সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতায় পরিপূর্ণ হয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে যুগোপযোগী দক্ষতা অর্জন করা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান শুধু তাদের অর্জনের স্বীকৃতি নয়; বরং এটি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশের সঙ্গে সঙ্গে নৈতিক চরিত্র গঠনের বিষয়েও গুরুত্ব দিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত চেষ্টা মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন