প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারিবারিক কলহের কারণে এক গৃহবধূ বিষপান করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নুপুর খাতুন (২০) বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের রানা সাহেবের স্ত্রী। তিনি মিঠু সরদার ও উর্মি বেগমের কন্যা।
জানা গেছে, গত ১২ জুন দুপুরে নুপুর খাতুনের তার শাশুড়ি শারমিন বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি ও তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষোভের বশে তিনি গোয়ালঘরে রাখা ঘাস মারা কীটনাশক পান করেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি জানার পর তাকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তিনি উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হন।
চিকিৎসাধীনের সময় শুক্রবার (১৯ জুন) ভোর ৫টার দিকে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার এ বিষয়ে জানিয়ে বলেন, থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন