প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের বিষয়ে তীব্র অসন্তোষ ও বিরোধিতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি ফক্স নিউজের পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে, দেশের অধিকাংশ নিবন্ধিত ভোটার মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ইরান যুদ্ধ পরিচালনার জন্য কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।
ফক্স নিউজের জরিপ অনুযায়ী, জরিপে অংশগ্রহণকারী ৭১ শতাংশ মার্কিন ভোটার মনে করেন, ট্রাম্প প্রশাসনের ইরান সংঘাত নিরসন বা যুদ্ধ বন্ধের জন্য নির্দিষ্ট কোনো কৌশল বা রূপরেখা নেই। এই যুদ্ধের প্রভাব সাধারণ আমেরিকানদের জীবনেও পড়ছে—মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে এবং জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
মধ্য-সেপ্টেম্বরে পরিচালিত এই জরিপে আরও দেখা গেছে, ৬০ শতাংশেরও বেশি ভোটার মনে করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তটি শুরু থেকেই ‘ভুল’ ছিল। একইসঙ্গে, ৪৭ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা গত এপ্রিল মাসে ছিল ৩৯ শতাংশ। অপরদিকে, মাত্র ৩২ শতাংশ মানুষ বিশ্বাস করেন, এই যুদ্ধের ফলে দেশের নিরাপত্তা বেড়েছে।
যুক্তরাষ্ট্রের সামনে মধ্যবর্তী নির্বাচন রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের সশরীরে ভোটগ্রহণ শুরুর ঠিক আগের দিন জরিপটির ফলাফল জনসম্মুখে প্রকাশিত হয়েছে। এই অজনপ্রিয় যুদ্ধের প্রভাব ট্রাম্পের সার্বিক রেটিংয়ে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। জরিপ অনুযায়ী, ট্রাম্পের সার্বিক কাজের প্রতি অসন্তোষ প্রকাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৬১ শতাংশে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেস এবং সিনেটে বিরোধী ডেমোক্র্যাট দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের নীতি ও সামরিক সিদ্ধান্তের গতিপথ বড় ধরনের পরিবর্তনের মুখে পড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন