প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে উত্তেজনা, তর্ক বা বাগ্বিতণ্ডা নতুন কিছু নয়। কিন্তু যখন সেই উত্তেজনা সহিংসতায় রূপ নেয়, তখন তার পরিণতি হতে পারে ভয়াবহ। ইকুয়েডরের তৃতীয় বিভাগের এক ম্যাচে ফুটবলার জন পারলাজা এমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন।
সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার কারণে পারলাজাকে ৮ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই শাস্তি বিশ্বব্যাপী কার্যকর করার জন্য ফিফার কাছে আবেদন জানাতে প্রস্তুত রয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
গত ১৭ অক্টোবর ক্লাব সিউদাদ দে ইয়ানৎসা ও ক্লাব রিও আগুয়ারিকোর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের ৯৬তম মিনিটে ডাগআউট থেকে সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনেজকে লক্ষ্য করে পাথর ছোড়ে পারলাজা। পাথরটি সরাসরি আঘাত হানে রেফারির শরীরে। গুরুতর আহত হওয়ার কারণে কর্তৃপক্ষ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়।
বুধবার এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ) জানায়, ওই ঘটনায় সহকারী রেফারি গুরুতর আহত হন। এমনকি অস্ত্রোপচারেরও প্রয়োজন হয় তাঁর। চিকিৎসকেরা তাকে সুস্থ হয়ে উঠতে ৬০ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক হামলার জন্য পারলাজাকে দায়ী করেছে। তাকে ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ইয়ানৎসাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আহত রেফারির চিকিৎসার খরচ বাবদ ক্লাবটিকে আরো ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট দিতে হবে।
ঘটনার পর ২০ অক্টোবর এক বিবৃতিতে ক্ষমা চেয়েছিল ইয়ানৎসা। একই সঙ্গে পারলাজাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের কথাও জানিয়েছিল ক্লাবটি। তবে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারল না ইকুয়েডরের ক্লাবটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন