প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেতা অনিল কাপুর জানিয়েছেন, তার স্ত্রী সুনিতা কাপুরকে বিয়ের পর কখনো রান্নাঘরে যেতে হয়নি। সম্প্রতি ‘ইন্ডিয়া কে টপ ১ পারসেন্ট’ অনুষ্ঠানে নিজের দাম্পত্য জীবনের একটি ঘটনা তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন। অনিলের মতে, বিয়ের আগে সুনিতার একটি শর্ত তাকে আরো পরিশ্রম করে সফল হওয়ার অনুপ্রেরণা দিয়েছিল।
অনুষ্ঠানের একটি পর্বে, যখন এক প্রতিযোগী ঘরের কাজ থেকে দূরে থাকার ইচ্ছার কথা বলেন, তখন অনিল নিজের জীবনের উদাহরণ টেনে আনেন। তিনি জানান, বিয়ের আগে সুনিতা স্পষ্টভাবে বলেছিলেন, বিয়ের পর তিনি রান্নাঘরে ঢুকবেন না।
অনিল বলেন, সুনিতা তাকে জানিয়েছিলেন, রান্নাঘরের দায়িত্ব নিতে না হলে তবেই তিনি তাকে বিয়ে করবেন। স্ত্রীর এই শর্ত শোনার পর অনিল ঠিক করেন, তাকে আরো কঠোর পরিশ্রম করে এমনভাবে প্রতিষ্ঠিত হতে হবে, যাতে সুনিতাকে রান্নাঘরের দায়িত্ব নিতে না হয়।
অভিনেতার দাবি, তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন এবং এখন পর্যন্ত সুনিতাকে রান্নাঘরে যেতে হয়নি। তার মতে, সুনিতার সেই শর্ত তার নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও এক ধরনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল।
অনিল ও সুনিতার সম্পর্ক বিয়ের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তাদের পরিচয় ঘটে ১৯৭৩ সালে। সেই সময় অনিল বলিউডে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন, আর সুনিতা ছিলেন একজন প্রতিষ্ঠিত মডেল। এক বন্ধুর মাধ্যমে তাদের পরিচয় ঘটে এবং পরে ফোনে কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি হয়।
অনিল জানিয়েছেন, ফোনে বন্ধুত্বের পর তাদের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। প্রায় ১১ বছর সম্পর্কের পর ১৯৮৪ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে সুনিতার সহযোগিতার কথা বিভিন্ন সাক্ষাৎকারে উল্লেখ করেছেন অনিল।
ক্যারিয়ারের শুরুর দিকে আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল ছিলেন না অনিল। তার ভাষ্য অনুযায়ী, সে সময় সুনিতা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এমনকি তারা যখন ডেট করতেন, তখন অনেক সময় রেস্তোরার বিলও সুনিতাই পরিশোধ করতেন। অনিলের মতে, সে সময় তারা একে অপরের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন।
দাম্পত্য জীবনের ৪২ বছর পূর্তিতে সুনিতাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছিলেন অনিল। তিনি জানিয়েছেন, তাদের বিয়েটি ছিল খুবই সাধারণ। কোনো বড় আয়োজন বা জমকালো অনুষ্ঠান ছিল না। পরিবারের সদস্য ও কাছের কয়েকজনকে নিয়ে অল্প সময়ের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।
অনিল ও সুনিতার দাম্পত্য জীবনে তিন সন্তান—সোনাম কাপুর, রিয়া কাপুর ও হর্ষবর্ধন কাপুর। দীর্ঘ এই সম্পর্কের নানা সময়ে সুনিতার অবদান ও তার পাশে থাকার কথা প্রকাশ্যে বলেছেন অনিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন