প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হিট (এটিএফ) প্রজেক্টের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালের সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে ‘‘কমপ্রিহেনসিভ মডার্নাইজেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অব এডুকেশনাল এন্ড রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার টু স্ট্রেংদেন টিচিং এন্ড লার্নিং অ্যাট দ্য ডিপার্টমেন্ট অব ফার্মেসী, নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি’’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নোবিপ্রবি ফার্মেসী বিভাগ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এটা আমাদের জন্য সুখবর, কারণ আমাদের শিক্ষকদের নানা প্রজেক্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে। তিনি বলেন, আপনারা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে রিসার্চ প্রজেক্টের কাজ এগিয়ে যাবে এ প্রত্যাশা করছি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আমাদের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন বাড়াতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আপনারা আউটপুট বেইজড রিসার্চ সম্পন্ন করবেন এবং আপনাদের রিসার্চের মাধ্যমে সরকার একটি গাইডলাইন পাবে। যে প্রজেক্টের কাজ আপনারা শুরু করেছেন তা যেনো সময়মতো সম্পন্ন করতে পারেন, সেই আশাবাদও ব্যক্ত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় কি-নোট বক্তব্য প্রদান করেন ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক এবং প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ড. অভিজিৎ দাস। এছাড়াও প্রজেক্ট মেম্বার হিসেবে ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন