প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে ৩০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার পর লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার সময় তাদের আদালতে সোপর্দ করা হবে, এমন একটি তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলি শের একটি ট্রিম নিয়ে ওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে দুই মাদক কারবারিকে—মো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) এবং মো. ঝুমুর আলী (৩৪)—আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পুরিয়া হেরোইন, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম।
আটক হওয়া দুই ব্যক্তি লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। লালপুর উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কোনো মাদক কারবারিই আইনের বাইরে থাকতে পারবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন