প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে অবৈধভাবে জমির মাটি কেটে পরিবহন ও বিক্রির অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে একটি শ্যালো মেশিনচালিত ট্রলি জব্দ করা হয়েছে।
এ অভিযানের সময় ঘটনাস্থল থেকে মো. শরিফ উদ্দিন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
শরিফ উদ্দিন লালপুর থানার মির্জাপুর গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটে লালপুর থানার পুলিশের একটি দল মোহরকয়া (কয়লার ডহর) গ্রামের বটতলা মোড় এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে জমির মাটি কেটে একটি ট্রলি গাড়ির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলে শরিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পরে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা করা হয়েছে।
সোমবার বিকেলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অবৈধ মাটি কাটা ও পরিবহন রোধে আমাদের অভিযান চলমান রয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন