প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের আগৈলঝাড়ায় একটি পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। কুকুরটি পথচারী থেকে শুরু করে সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে আহত করেছে। পরে স্থানীয় লোকজন কুকুরটিকে মেরে ফেলেন।
শুক্রবার (১০ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার রথখোলা বাসস্ট্যান্ডের ঢাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও আহতদের স্বজনরা জানান, বিকেলের দিকে একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর কুকুরটি সামনে যাকে পেয়েছে, তার ওপর হামলা করে এবং কামড় দিয়ে আহত করে।
আহতদের মধ্যে রয়েছেন রাবেয়া আক্তার (১০), মনিরা বেগম (৪৫), বেল্লাল (১০), সাহেব আলী (৬৫), আতাই (২), আরাফাত (৬), আয়ান (৫), আল আমিন (৪৩), মিনারা বেগম (৬০), জিদনী (২৫), তাওহীদ (২৪), সোহাগ মোল্লা (৪০), প্রত্যয় (২), বিউটি (৪০), রুনু বেগম (৪৫), শাহানুর (৩৭), জান্নাত (৪), মিলন (২৪), নুপুর (৪২), সালমা (৩৫), সেলিনা (৩০), মনজু হালদার (৪৮), হাফিজুল (৩৬), সরোয়া হোসেন (৩৮), মাসুমা (৫৫) এবং পারুল বেগম (৬০)।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. মাহামুদুল হাসান জানান, ‘কুকুরের কামড়ের কারণে আহত ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহত আরও দুটি ব্যক্তির অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, জলাতঙ্ক রোগের ঝুঁকি থাকায় তাদের সবাইকে দ্রুত প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন