প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসর নেওয়া ক্রিকেটার উইল পুকোভস্কি, যিনি খেলতে গিয়ে ১৩ বার মাথায় আঘাত পেয়েছেন, ক্ষতিপূরণ পাওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং রাজ্য দল ভিক্টোরিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন। পুকোভস্কির ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে, ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ প্রকাশ করা হয়নি। ফক্স স্পোর্টস জানায়, পুকোভস্কির ক্যারিয়ার শেষ করে দেওয়া ১৩টি কনকাশনের ক্ষতিপূরণ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট ভিক্টোরিয়ার মধ্যে একটি গোপন আর্থিক চুক্তি সম্পন্ন হয়েছে।পুকোভস্কির বয়স ২৮ বছর এবং তিনি এখনো মাথায় আঘাতের কারণে বিভিন্ন সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে দৃষ্টিশক্তির সমস্যা, মাথাব্যথা, বমিভাব এবং শরীরের বাঁ পাশ দিয়ে কাজ করতে অসুবিধা।এছাড়া, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি মস্তিষ্কের রোগ ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথিতে (সিটিই) আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর।ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার সঙ্গে সমঝোতার পাশাপাশি, পুকোভস্কি নিজের স্কুল ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। ২০১৪ সালে স্কুলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের অনুশীলনের সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান, তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর।পুকোভস্কির অভিযোগ, জ্ঞান ফেরার কয়েক মিনিটের মধ্যে তাকে আবার অনুশীলনে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে, তিনি কয়েক মাস স্কুলে যেতে পারেননি এবং হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন।পুকোভস্কি ওই ঘটনার বিষয়ে বলেছিলেন, ‘এটা অদ্ভুতভাবে আমার জীবনের সবচেয়ে বড় দিন। কারণ ওই দিনের পর থেকে আমি আর কখনো আগের মতো অনুভব করিনি।’তিনি আরো বলেন, ‘আমি এমন একজন মানুষ ছিলাম, যে যেকোনো কিছু করতে প্রস্তুত থাকত।কিন্তু এরপর দীর্ঘ সময় আমাকে সোফায় বসে কিছুই না করে কাটাতে হয়েছে।’২০২১ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে পুকোভস্কির। তিনি ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫.১৯ গড়ে ব্যাটিং করেছেন এবং ৭টি সেঞ্চুরি করেছেন।তবে একের পর এক মাথায় আঘাত পুকোভস্কির সম্ভাবনাময় ক্যারিয়ারকে থামিয়ে দেয়। চিকিৎসকদের পরামর্শে ২০২৪ সালে তিনি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন