প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্য হুথি বিদ্রোহীদের অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিতে চায়। এই লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতা করার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ গতকাল জানান, ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ সর্বসম্মতিক্রমে বাড়ানোর পর এই তথ্য প্রকাশ পায়। তিনি উল্লেখ করেন, নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের মাধ্যমে পূর্বে কার্যকর থাকা অস্ত্র নিষেধাজ্ঞার বাস্তবায়ন আরো শক্তিশালী হয়েছে।
ম্যাকিনটোশ বলেন, হুথিরা নিজেদের দেশে অস্ত্র তৈরির জন্য দ্বৈত ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ ও রাসায়নিক কাঁচামালের ওপর নির্ভরশীল। এসব উপকরণের ব্যবহারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় কোন কোন দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণের ওপর ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণে আগামী কয়েক মাসে নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।’
এদিকে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ইয়েমেনের অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশটিতে ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন। সাম্প্রতিক লড়াইয়ের কারণে আরো ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ম্যাকিনটোশ হুথিদের হাতে আটক জাতিসংঘ, মানবিক সহায়তাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘ গত অক্টোবর মাসে জানিয়েছিল, তাদের ৭০ জনের বেশি কর্মী হুথিদের হেফাজতে রয়েছেন।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন