প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘকাল ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক এডিসি মো. মাসুদুর রহমান মনিরকে বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে এই সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে যে, মাসুদুর রহমান মনির বরিশাল র্যাব-৮ সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) অবস্থায় ১৩ নভেম্বর ২০২৪ তারিখে কর্তৃপক্ষের অনুমতি ছানায় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে তার অফিস কক্ষে তল্লাশি করার সময় ১০ দিনের ছুটির আবেদনপত্র উদ্ধার করা হয়। এরপর একই বছরের ১৮ নভেম্বর, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি ডাক্তারি পরামর্শপত্রসহ ৪ সপ্তাহের মেডিকেল ছুটির আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠান।
কিন্তু, ছুটির উভয় আবেদন বিধি সম্মত না হওয়ায় সেগুলো ১৫ ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক বরাবর পাঠানো হয়। পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তার কর্মস্থলে অনুপস্থিতের সময়কাল ৬০ দিনের অধিক হওয়ায় পুলিশ অধিদপ্তর কর্তৃক ২০২৫ সালের ১৭ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়। সবশেষ বুধবার, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুযায়ী বিভাগীয় তদন্তে দীর্ঘকাল ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে ৯ জুলাই, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের জন্য এএসপিসহ ৪ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ওইদিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে তাদের বরখাস্তের বিষয়টি জানানো হয়।
চাকরি হারানো ওই ৪ কর্মকর্তা হলেন, রাজারবাগের পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন