প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, বহু প্রতীক্ষিত ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বর্তমানে বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স রুমে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে আয়োজিত ‘এআই চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা নতুন করে সাজানোর লক্ষ্যে একটি পরিকল্পিত ডিজিটাল রোডম্যাপ নিয়ে কাজ করছে। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য খাতের রিমডেলিং বা নতুন রূপদানের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে।
তিনি উল্লেখ করেন, গত দেড়-দুই বছর ধরে দেশি-বিদেশি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এই পরিকল্পনাগুলো চূড়ান্ত করা হয়েছে।
প্রযুক্তির দ্রুতগতির পরিবর্তনের বিষয়টি তুলে ধরে ডা. মুহিত বলেন, ‘বিগত দুই বছরে প্রযুক্তি যে গতিতে এগিয়েছে, তা আগে এক দশকেও দেখা যায়নি। আড়াই বছর আগেও স্বাস্থ্য খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা যে পর্যায়ে চিন্তা করতাম, এখন তার গুরুত্ব বহুগুণ বেড়েছে। আমাদের লক্ষ্য হলো ই-হেলথ কার্ড এবং ডিজিটাল প্রেসক্রিপশনের মতো অত্যাধুনিক সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া।’
কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এনামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন